PixelMili

Shopify

Shopify store-এ PixelMili setup করার দুইটা উপায় আছে — নিচে দুটোই দেওয়া আছে।

Manual setup (হাতে করতে চাইলে)

ধাপ ১ — Tracker script install করুন

Shopify Admin → Online Store → Themes → Edit code → theme.liquid ফাইল খুলুন।
</head> tag-এর ঠিক আগে নিচের code paste করুন:

<script async
  src="https://track.pixelmili.com/tracker.js"
  data-tracking-id="YOUR_TRACKING_ID"
  data-purchase-source="server">
</script>

YOUR_TRACKING_ID এর জায়গায় PixelMili dashboard → Domains page থেকে আপনার pm_xxxx ID টি copy করে paste করুন।

এই script যা track করবে: PageView, ViewContent, AddToCart, InitiateCheckout — সব browser থেকে automatically।

ধাপ ২ — Server-side Purchase webhook

Purchase event server-side থেকে পাঠালে ad blocker কাজ করে না — Meta CAPI-তে সবচেয়ে ভালো match rate পাওয়া যায়।

  1. Shopify Admin → Settings → Notifications → নিচে scroll করুন → Webhooks section।
  2. Create webhook click করুন।
  3. নিচের মতো fill করুন:
    FieldValue
    EventOrder payment
    FormatJSON
    URLhttps://pixelmili.com/webhooks/shopify?tracking_id=YOUR_TRACKING_ID
    Webhook API version2024-01 (বা latest)
  4. Save করুন।

এখন থেকে প্রতিটা paid order-এ PixelMili server-side Purchase event পাঠাবে — customer-এর hashed email, phone, নাম, city সহ।

Cash on Delivery চালালে একই URL দিয়ে আরও তিনটা webhook বানান: Order creation, Order cancellation আর Order update (auto-connect এগুলো নিজেই বসায়)। নিচের COD অংশ দেখুন।

Cash on Delivery (COD) order

Shopify-এর "Cash on Delivery (COD)" payment-এ order হলে PixelMili সেটা চিনে নেয়, আর COD filter-এর setting অনুযায়ী চলে — default হলো ডেলিভারি হলে তবেই Meta-তে Purchase যাবে। ডেলিভারি বোঝা যায় এগুলোর যেকোনো একটা থেকে:

  • Shopify-তে order Mark as paid করলে (rider টাকা এনে দেওয়ার পর)।
  • Fulfillment-এর tracking status Delivered হলে।
  • Steadfast বা Pathao connect করা থাকলে — courier-এ invoice / merchant order ID হিসেবে Shopify-র order number (যেমন 1001) দিন।

Order Cancel করলে সেটা কখনো Meta-তে sale হিসেবে যায় না।

কোন event কোথা থেকে আসে

EventMethodAd blocker proof?
PageViewBrowser (tracker.js)না
ViewContentBrowser (tracker.js)না
AddToCartBrowser (tracker.js)না
InitiateCheckoutBrowser (tracker.js)না
PurchaseServer (Shopify webhook)হ্যাঁ ✓
ESC

Full-text search is coming soon. Use the sidebar for now.