বাংলাদেশের ই-কমার্সের জন্য তৈরি

প্রতিটি অর্ডার পৌঁছাবে Meta-তে — GTM ছাড়াই।

আপনার WooCommerce বা Shopify স্টোরের প্রতিটি অর্ডার সার্ভার থেকে সরাসরি Meta, TikTok আর Google-এ যাবে। ফেক COD অর্ডার বাদ, আর একটা রিপোর্টে দেখবেন Ads Manager আপনার আসল অর্ডারের কতগুলো পেয়েছে।

১ মাস ফ্রি কার্ড লাগবে না বিকাশ / নগদ বাংলাদেশে তৈরি
সমস্যাটা কোথায়

Ads Manager-এর সংখ্যা আর আপনার আসল বিক্রি মেলে না কেন?

ব্রাউজার event আটকে দেয়

Ad blocker, iPhone-এর privacy setting আর Safari-র cookie limit — এগুলো ব্রাউজারের Pixel-কে চুপচাপ থামিয়ে দেয়। বিক্রি হলো, কিন্তু Meta জানলো না।

ফেক COD অর্ডারও "sale"

সাধারণ সেটআপে অর্ডার দেওয়া মাত্র Purchase যায়। পরে ক্যানসেল বা রিটার্ন হলেও Meta সেটাকে বিক্রি ধরে, আর ঠিক ওইরকম "ক্রেতা" আরও খুঁজতে থাকে।

GTM সেটআপ একটা প্রজেক্ট

Server-side ট্র্যাকিং সাধারণত Google Tag Manager server container দিয়ে হয় — tag, trigger, variable, hosting। ডেভেলপার বা এজেন্সি ছাড়া কঠিন।

কীভাবে কাজ করে

তিন ধাপ, প্রায় ৫ মিনিট।

  1. ০১

    স্টোর যোগ করুন

    ডোমেইন যোগ করুন। চাইলে track.আপনারস্টোর.com সাবডোমেইন সেট করুন — তাহলে ট্র্যাকিং আপনার নিজের ডোমেইন থেকে যায়।

  2. ০২

    Plugin বা script বসান

    WooCommerce-এ plugin, Shopify-তে এক paste-এ connect, অন্য সাইটে একটা script tag। এর বেশি কিছু না।

  3. ০৩

    Pixel ID আর token দিন

    Meta, TikTok, Google Ads, GA4 — যেগুলো চালান সেগুলোর ID দিন। প্রথম event আসলেই ড্যাশবোর্ডে দেখবেন।

যা পাচ্ছেন

বাংলাদেশের দোকানের বাস্তবতা মাথায় রেখে।

ডেলিভারি হলে তবেই Purchase

COD অর্ডার ডেলিভারি হলে Meta-তে sale যায়। WooCommerce-এ Completed করলেই হয়, Steadfast বা Pathao connect করলে নিজে থেকেই আসে।

Orders রিপোর্ট

আপনার আসল অর্ডারের কতগুলো Meta, TikTok আর Google পেয়েছে — প্ল্যাটফর্ম ধরে দেখুন, কোনটা ফেল করেছে সেটাও।

Meta, TikTok, Google Ads, GA4, Snapchat, Pinterest

একবার সেটআপ, সব প্ল্যাটফর্মে সার্ভার থেকে event — প্রতিটি প্ল্যাটফর্মের নিজের ফরম্যাটে।

ফোন নম্বর দিয়ে ম্যাচ

বাংলাদেশি ফোন নম্বর ঠিক ফরম্যাটে (+880) hash করে পাঠানো হয়, যাতে Meta সঠিক মানুষকে চিনতে পারে।

ডুপ্লিকেট গোনা হয় না

ব্রাউজার Pixel আর সার্ভার event একই event_id নিয়ে যায় — Meta একবারই গোনে।

লাইভ event feed

প্রতিটি event আর প্ল্যাটফর্মের উত্তর সাথে সাথে দেখুন। কিছু ফেল করলে ইমেইলে জানাবো।

দাম

একটাই প্ল্যান — ৳৯৯০/মাস

নতুন স্টোরের জন্য প্রথম ১ মাস ফ্রি। বছরে নিলে ৳৯,৯০০ — ২ মাস ফ্রি। বিকাশ বা নগদে পেমেন্ট, অটো-রিনিউ নেই।

প্রশ্ন ও উত্তর

যা সবাই জিজ্ঞেস করে।

না। WooCommerce হলে আমাদের plugin install করুন, Shopify হলে একবার paste করে connect করুন, অন্য যেকোনো সাইটে একটা script tag বসান। তারপর Settings-এ প্রতিটি প্ল্যাটফর্মের Pixel ID আর token দিন — কোনো container, tag বা trigger সেটআপ করতে হয় না।
Pixel ব্রাউজার থেকে চলে — ad blocker, iPhone-এর privacy setting আর Safari-র cookie limit অনেক event আটকে দেয়। PixelMili একই event আপনার সার্ভার থেকে Meta Conversions API-তে পাঠায়, আর একই event_id দিয়ে পাঠায় যাতে Meta দুইবার না গোনে। Pixel রেখে দিতে পারেন।
ডিফল্টভাবে COD অর্ডারের Purchase পাঠানো হয় শুধু ডেলিভারি হলে। WooCommerce-এ অর্ডার Completed করলেই ডেলিভারি ধরা হয়; Steadfast বা Pathao connect করলে ডেলিভারি স্ট্যাটাস নিজে থেকেই আসে। ক্যানসেল বা রিটার্ন হওয়া অর্ডার কখনো Meta-তে sale হিসেবে যায় না।
বিকাশ বা নগদে Send Money করে Transaction ID জমা দিন — আমরা যাচাই করে প্ল্যান চালু করি এবং রসিদ ইমেইল করি। কোনো কার্ড লাগে না, অটো-রিনিউ নেই।
নতুন অ্যাকাউন্টে ১ মাস Growth প্ল্যানের সব ফিচার ফ্রি, একটি ডোমেইনের জন্য। শেষ হওয়ার আগে ইমেইল পাবেন। প্ল্যান না নিলে ওয়ার্কস্পেস Free প্ল্যানে চলে যায় — ট্র্যাকিং বন্ধ হয় না।

আরও প্রশ্ন আছে? আমাদের লিখুন — বাংলা বা ইংরেজিতে। · Read in English

PixelMili AI

PixelMili AI

Ask anything about our platform

Powered by AI · Talk to a human →